হাজীগঞ্জে স্ত্রীর ৫ দিনের ব্যবধানে করোনায় স্বামীর মৃত্যু

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০০:৫২

চাঁদপুরের হাজীগঞ্জে করোনা আক্রান্ত হয়ে স্ত্রী মৃত্যুর ৫ দিনের ব্যবধানে স্বামী করোনায় মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।

জানা যায়, হাজীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাড্ডা গ্রামের তাজুল ইসলাম (৬৩) গত ২১ জুলাই করোনা উপসর্গ নিয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। এর পর তার স্ত্রীও করোনা উপসর্গ নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে স্বামী তাজুল ইসলাম পাটওয়ারী (৬৩) ও স্ত্রী সেতারা বেগম খুকু মনির (৫৫) করোনার নমুনা পরীক্ষা করলে সেই রিপোর্ট পজিটিভ আসে।

গত শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় খুকু মনি মৃত্যুবরণ করেন। এরপর মঙ্গলবার (১১ আগস্ট) রাতে ল্যাবএইডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তাজুল ইসলাম (৬৩)। 

বুধবার দুপরে জানাজা শেষে তাজুল ইসলামকে হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাড্ডা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ইত্তেফাক/এএএম