নাটোরের সিংড়ায় একটি পরিবারকে সমাজচু্যুত করে রাখার অভিযোগ পাওয়া গেছে। ওই পরিবারটির কর্তার নাম জনু হোসনে। বাড়ি উপজেলার সুকাশ ইউপির জিয়াপাড়া গ্রামে। বর্তমানে সমাজচু্যুত ওই পরিবার উপজেলার তেতুলিয়া গ্রামের এক মুরগির খামারে বসবাস করছে। এদিকে গ্রামে বিধান দেওয়া হয়েছে, সমাজচু্যুত ওই পরিবারের সঙ্গে কথা বললে প্রতিবেশীকে গুনতে হবে পাঁচশ টাকা জরিমানা।
জিয়া পাড়া গ্রামের বাসিন্দারা জানান, জনু হোসেন ও জোসনা খাতুন সম্পর্কে ভাই-বোন। প্রায় ৮ মাস আগে ধান শুকানো নিয়ে তারা বিবাদে জড়ান। পরে বিষয়টি আপোষ-মীমাংসার জিয়াপাড়া গ্রামে সালিসি বৈঠক হয়। জোসনাকে মারপিটের অভিযোগে ওই বৈঠকে গ্রামের মাতব্বররা জনু হোসেনকে ১২ হাজার টাকা জরিমানা করে। কিন্তু জরিমানার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মাতব্বররা জনু হোসেনকে সমাজচু্যুত (একঘরে) রাখার রায় ঘোষণা দেন।
আরও পড়ুন: মাদারগঞ্জে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন প্রসূতি
জনু হোসেন জানান, গ্রামে থাকতে না পেড়ে উপজেলার তেতুলিয়া গ্রামের এক মুরগির খামারে আশ্রয় নিয়েছি।
তবে এ ঘটনা নাকি জানেন না সুকাশ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ ও সিংড়া থানা।
ইত্তেফাক/এসি

