বরগুনায় ত্রাণ দেওয়ার নামে এক ভিক্ষুকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক ইউপি সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের।
বরখাস্ত হওয়া ইউপি সদস্যর নাম শামীম গাজী। তিনি ওয়ার্ডের ইউপি সদস্য।
বরগুনা জেলা প্রশাসন সূত্রে জানা যায় জানা যায়, ওই ইউপি সদস্য ওয়ার্ডের চালিতাতলী গ্রামের ভিক্ষুক কহিনুরের (৬১) কাছ থেকে ত্রাণ দেওয়ার কথা বলে টাকা নেন। পরে ত্রাণ না পেয়ে ভিক্ষুক কহিনুর বরগুনা জেলা প্রশাসকের দপ্তরে অভিযোগ করেন।
আরও পড়ুন: নিজেদের অপকর্ম ঢাকতে জিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের অপপ্রচার: রিজভী
তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগ শামীম গাজীকে সাময়িক বরখাস্ত করে।
ইত্তেফাক/এসি
