গাইবান্ধার কামারজানী উপস্বাস্থ্য কেন্দ্রের নিলাম স্থগিতের দাবি

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ২৩:৫৪

গাইবান্ধা সদর উপজেলার কামারজানী উপস্বাস্থ্য কেন্দ্রের নিলাম প্রক্রিয়া স্থগিতের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন কবলিত গোঘাট গ্রামস্থ কামারজানী উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে ও কামারজানী বাজারে এই কর্মসূচি পালন করে কয়েক’শ মানুষ। 

মানববন্ধনে বক্তারা বলেন, কামারজানী উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে ব্রহ্মপুত্র নদের ভাঙন এখন থেমেছে। এছাড়া এখনও ভাঙনকবলিত স্থানে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ করে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। অথচ গাইবান্ধার সিভিল সার্জন এই উপস্বাস্থ্য কেন্দ্রটি নিলামের ব্যবস্থা করেছেন। এই স্বাস্থ্য কেন্দ্রটি ভেঙে ফেলা হলে হাজার হাজার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে। 

আরও পড়ুন: গণভবনে প্রধানমন্ত্রী সঙ্গে শ্রিংলার বৈঠক

এ প্রসঙ্গে গাইবান্ধার সিভিল সার্জন আবু হানিফ বলেন, ভাঙনের মুখে পড়ায় উপ-স্বাস্থ্য কেন্দ্রের ভবনটি নিলামে বিক্রির ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপস্বাস্থ্য কেন্দ্রের নিলাম প্রক্রিয়া স্থগিতের দাবিতে মানববন্ধনের বিষয়টি তার জানা নেই। তবে স্থানীয় জনগণ যদি নিলাম প্রক্রিয়া স্থগিতের জন্য লিখিত দাবি জানান, তবে বিষয়টি পুনবিবেচনা করা হবে।

ইত্তেফাক/এসি