ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সস্ত্রীক করোনায় আক্রান্ত

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১৭:৩৪

টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের ঘাটাইল সংবাদদাতা নূরুজ্জামান মিঞা ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নূরুজ্জামান জানান, তার স্ত্রী আকলিমা খাতুন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হিসাবে কর্মরত। তিনি হাসপাতালের করোনা ইউনিটে দায়িত্বে থাকা অবস্থায় করোনা রোগীকে সেবা দিতে গিয়ে তার করোনা উপসর্গ দেখা দেয়। পরে গত ১৫ আগস্ট শনিবার স্বামী স্ত্রী দুজনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করলে  তাদের করোনা পজিটিভ আসে। বর্তমানে তারা দুজনেই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট শনিবার করোনা পরীক্ষার জন্য ২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষায় ১০ জনের ফলাফল পজিটিভ আসে।

ইত্তেফাক/এমআরএম