খেলার মাঠে গাছ লাগালেন মাদ্রাসা কর্তৃপক্ষ, খেলাধূলা বন্ধ

আপডেট : ২১ আগস্ট ২০২০, ২০:৩০

সুন্দরগঞ্জের রামজীবন ইসলামীয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসার মাঠটি স্থানীয় তরুণ ও যুবকরা খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছিল। কিন্তু রহস্যজনকভাবে বৃহস্পতিবার মাঠের ভেতরে গাছের চারা রোপণ করে মাদ্রাসা কর্তৃপক্ষ। এমন ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা। এমন কর্মকাণ্ড তরুণ যুবকদের ক্রীড়া থেকে সরিয়ে অন্য কিছুতে জড়িয়ে ফেলার অপতৎপরতা কি না এমন চিন্তায় উদ্বিঘ্ন অভিভাবক মহল।

স্থানীয় যুবক মোহাম্মদ ইউসুফ বলেন, এই মাঠে বহুদিন ধরে আমরা খেলাধুলা করে আসছি। কিন্তু কিছু অসৎ উদ্দেশ্যের নোংরা মনের মানুষ আমাদের একমাত্র বিনোদনের স্থানটি গাছ লাগিয়ে বন্ধ করে দিয়েছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক জানান, যারা গাছ লাগিয়ে খেলার মাঠ দখল করেছেন, নিশ্চয়ই তারা অন্য মতার্দশের মানুষ। প্রশাসনের উচিত এমন ঘটনার গভীরে খোঁজ করা,  তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।  এঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: গঙ্গাচড়ায় শিক্ষার্থীদের অজান্তেই একাদশে মাদ্রাসায় ভর্তি

এ ব্যাপারে মাদরাসা সুপার কামাল মাহমুদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 

স্থানীয়রা খেলার মাঠটি পুনরায় চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ইত্তেফাক এসি