নান্দাইলে গরু বোঝাই ট্রাক ও কাঁচবাহী ট্রাকের মধ্যে সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার তসরা এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঘাগড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোস্তাকিম (২০) ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে ছাইদুল মিয়া (৩৫)। ছাইদুল গরু ব্যবসায়ী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ২৫টির মতো গরু বোঝাই একটি ট্রাককে বিপরীতমুখি কাঁচ বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুত্ব আহত তিনটি গরু জবাই করেছে স্থানীয়রা।
নান্দাইল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক দুর্ঘটনাযর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে ঘটনার সাথে সাথে চালক পালিয়ে গেছে।
ইত্তেফাক/আরকেজি

