তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বিগত সকল দুর্যোগে মানুষের পাশে থেকে কাজ করেছি। জননেত্রী শেখ হাসিনার পক্ষ হতে মানবিক সহায়তা প্রদান করেছি। মানুষের ভালোবাসা নিয়ে আমি বারবার নির্বাচিত হয়েছি। আমৃত্য আপনাদের সেবা করতে চাই। সুখে, দুখে আপনাদের পাশে আছি, থাকবো, ইনশাআল্লাহ ।
শনিবার সিংড়া পৌর এলাকার গাইনপাড়া, পারসিংড়া এবং পল্লীশ্রী এলাকায় তিনি চায়না রেইলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপের পক্ষ থেকে এক হাজার বন্যার্ত পরিবারকে ত্রাণ বিতরন এবং ব্যক্তিগত ভাবে পাঁচশ শিশুকে শিশু খাদ্য বিতরণ ও পাঁচশ বন্যার্ত পরিবারকে চাল, ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ কালে একথা বলেন।
তিনি আরও বলেন, প্রতি বছর বন্যায় পৌর এলাকার বেশ কয়েকটি মহল্লার ক্ষতিগ্রস্ত হয়। প্রধানমন্ত্রী পৌরবাসী দুঃখের কথা ভেবে ৪৩ কোটি টাকা ব্যয়ে সিংড়া শহর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প পাশ করেছেন, এবার শুষ্ক মৌসুমে শহর রক্ষা প্রকল্পের কাজ শুরু হবে।
আরও পড়ুন: বোদায় পাটের সুদিন, কৃষকের মুখে হাসি
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ দাস কাশিনাথ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, চায়না রেইলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপের কি একাউন্ট ম্যানেজার আবু কাওসার, সাইট প্রকৌশলী আসিফ আহমেদ চৌধুরী, মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, জেলা পরিষদ সদস্য সাজ্জাদ হোসেন, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল আওয়াল সিংড়া মডেল প্রেসক্লাব রাজু আহমেদ প্রমুখ।
ইত্তেফাক/এসি

