নওগাঁর সাপাহারে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১৭:৫৬

নওগাঁর সাপাহারে ফুটবল খেলার সময় বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে । রবিবার দুপুর ২টায় উপজেলার পাতইর গ্রামে এ ঘটনাটি ঘটে। 

নিহতরা হলো,পাতইর গ্রামের আফজাল হোসেনের ছেলে হাফিজুল ইসলাম (১৪) এবং গোডাউন পাড়া গ্রামের এচাহাক আলীর ছেলে শফিকুল ইসলাম (১৩)।

আরো পড়ুনঃ সুন্দরগঞ্জে রাস্তাগুলোর বেহাল দশা আজও কাটেনি

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, দুপুর ২টায় পাতইর স্কুল মাঠে কয়েকজন ফুটবল খেলছিল। এ সময় বৃষ্টিপাতের সাথে বজ্রপাত শুরু হয়। একটি বজ্রপাত হাফিজুল ও শফিকুলের উপর আঘাত হানলে ঘটনাস্থলেই মারা যায় । সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ । মরদেহ গুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম