মাদারীপুরের রাজৈর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। বুধবার সকাল সাড়ে ৯টার সময় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ মাগরিফ টেকেরহাট আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মুক্তিযোদ্ধা শাহজাহান খানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক নৌমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবাহান গোলাপ, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মদ মোল্যা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, রাজৈর উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব মিয়া, মাদারীপুর-২ আসনের রাজৈর উপজেলার বিশেষ প্রতিনিধি আ.ফ.ম ফুয়াদ, মাদারীপুর সদর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, রাজৈর পৌর মেয়র শামীম নেওয়াজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মী ও রাজৈর প্রেসক্লাব।

