দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে পিরোজপুরের কাউখালী ‘উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পুনর্গঠন করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয় বরিশালের পরিচালক মো.জুলফিকার আলী স্বাক্ষরিত স্মারকে পাঠানো ৯ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত উপজেলা কমিটির সভাপতি পদে সুনন্দা সমাদ্দার ও সাধারণ সম্পাদক পদে আব্দুল লতিফ খসরু মনোনীত হয়েছেন। এছাড়া অন্যরা হলেন- সহসভাপতি পদে মাওলানা মোশারফ হোসেন, জাহানুর বেগম, সদস্য পদে হাফিজুর রহমান বাদল, সাহিদা বেগম, সাংবাদিক রবিউল হাসান রবিন, প্রভাষক জগদিস চন্দ্র কুণ্ডু, অ্যাডভোকেট সফিকুল ইসলাম স্বপন।
১ সেপ্টেম্বর ২০২০ তারিখ থেকে আগামী তিন বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে। তারা দুর্নীতি দমন কমিশনের জারিকৃত গঠনতন্ত্র ও কার্য-নির্দেশিকা অনুযায়ী এই উপজেলায় দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন বলে ওই স্মারকে নির্দেশনা দেয়া হয়।
ইত্তেফাক/ইউবি
