নেত্রকোনার পূর্বধলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সোহেল মিয়া (৩০) নামের এক দিনমজুর। শনিবার সন্ধ্যায় (৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। সে উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমূল পূর্বপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল মিয়া পেশায় একজন দিনমজুর। সে তার স্ত্রীকে নিয়ে বেশ কিছুদিন যাবত উপজেলা সদরের মঙ্গলবাড়ীয়া নামক স্থানে জনৈক শুক্রর আলীর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।
আরও পড়ুন: কোমর থেকে পা পর্যন্ত প্যারালাইজড হয়েছে ইউএনও ওয়াহিদার বাবার
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সে সবার অজান্তে ওই ভাড়া বাসার ঘরের আড়ায় গলায় গামছা দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। এ সময় পাশের ঘর থেকে তার স্ত্রী এসে স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার ও কান্না শুরু করলে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করা হয়েছে। আগামীকাল রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
ইত্তেফাক/এএএম
