নাটোরে ঢাবি ছাত্রী সুমাইয়ার ময়না তদন্ত প্রতিবেদন প্রকাশ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৩:০৪

নাটোরের বড়হরিশপুরের মেধাবী ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সুমাইয়া আত্মহত্যা করেছেন বলে ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

বুধবার আদালতে প্রতিবেদন দাখিল করার পর অভিযুক্তদের মধ্যে থেকে দুই জনের জামিন মঞ্জুর করেছে আদালত। এ ঘটনায় সুমাইয়ার পরিবারের দাবি সুমাইয়া আত্মহত্যা করেননি তাকে হত্যা করা হয়েছে।

নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়ার মৃত্যু আত্মহত্যা বলে উল্লেখ করে বুধবার নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান এর আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত সুমাইয়ার স্বামী মোস্তাক হোসেন, শশুর জাকির হোসেন ও শাশুড়ী সৈয়দা মালেকার জামিন শুনানি করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের বিরোধিতার কারণে স্বামী মোস্তাক আহমেদের জামিন না হলে শ্বশুর এবং শাশুড়ীর জামিন মঞ্জুর করে আদালত।

ইত্তেফাক/এমআরএম