সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ২০ টি গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন 

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৬

শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় ২০ টি গ্রামে বিদ্যুৎ সংযোগ শুভ উদ্বোধন করেন-সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। 

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বেহেলী ইউনিয়নের হরিনা কান্দি মাদ্রাসার মাঠে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব এম নবী হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী আশরাফুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, বেহেলী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার প্রমুখ।

উল্লেখ্য-সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় বেহেলী ইউনিয়নের হরিনাকান্দি,আছানপুর,উমেদপুর,হরিপুর,মদনাকান্দি,সহদেবপুর,দুর্গাপুর, নোয়াপাড়া, হিজলা, মাহমুদপুর, হাওরিয়া আলীপুর, বদরপুর, ইনাতপুর, আর্শিনগর, গোলকপুর, নিতাইপুর, পুটিয়া, রাধানগর, শিবপুর,চন্ডীপুর, রহমতপুরসহ ২০ টি গ্রামে ১৭ শ ৬৬টি পরিবারের মাঝে ১০ কোটি ৬৮ লক্ষ, ৫৭ হাজার টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম