কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৭:২০

নড়াইলের কালিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে তৌছিক গাজী (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

তৌছিক গাজী ওই গ্রামের হায়দার আলী গাজীর ছেলে। 

জানা গেছে, প্রতিদিনের মত তৌছিক গরুর খাবারের জন্য বাড়ির পাশের বিল থেকে ঘাস কেটে নিয়ে বাড়ি ফেরার পথে একটি মাছের ঘেরের পাড়ে উঠলে সেখানে পূর্ব থেকে টানানো বিদ্যুতের তারে জড়িয়ে সে মারাত্মক আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় কালিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: স্ত্রীর স্বপ্ন পূরণে হাতি কিনলেন স্বামী

কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেছেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/এএএম