গোপালগঞ্জের মুকসুদপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় ইয়াছিন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের, ডোমড়াকান্দী নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত শিশু ইয়াছিন গোপালগঞ্জের গোরাগাতী গ্রামের ইব্রাহিম শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে বরিশালগামী একটি মালবাহী ট্রাক মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দী নামক স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইয়াছিনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। নিহত শিশু ডোমড়াকান্দী গ্রামের খালু ইমরান ফকিরের বাড়ি থেকে নিজেদের বাড়ি গোপালগঞ্জে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ অবশেষে বধূবেশে ১৪ বছরের সুমাইয়া, প্রতিবাদে মানববন্ধন
মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির এসআই লাবলু ঘটনা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু

