নিখোঁজের ২৩ বছর পর বাড়ি ফিরলেন তালেব

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১২:২৬

জয়পুরহাটের ক্ষেতলাল থানা পুলিশের সহায়তায় ২৩ বছর ধরে নিখোঁজ থাকার পর বাড়িতে ফিরেছেন শেখ আবু তালেব (৬০) নামে এক ব্যক্তি।

ক্ষেতলাল থানার ওসি নীরেন্দ্রনাথ মণ্ডল জানান, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কবুতরখোলা গ্রামের মৃত শেখ সাবেক আলীর একমাত্র ছেলে শেখ আবু তালেব। গত ২৭ জুলাই ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থতা জনিত কারণে ভর্তি হন। নাম-ঠিকানা হীন অবস্থায় ভর্তি হওয়ার কারণে হাসপাতালের ডা. আতাউর রহমান বিষয়টি ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে  জানায়। পুলিশ বিষয়টি শ্রীনগর থানার মাধ্যমে যোগাযোগ করেন এবং স্বজনদের খবর দেন। এ অবস্থায় নিখোঁজ ব্যক্তি শেখ আবু তালেবের দুই ভাগিনা মোস্তাফিজুর রহমান ও বেলাল হোসেন জয়পুরহাটে ছুটে আসেন। পরে ক্ষেতলাল থানা পুলিশ তালেবকে সোমবার বিকালে তার স্বজনদের হাতে তুলে দেন।

No description available.

ভাগিনা মোস্তাফিজুর রহমান জানান, মামা শেখ আবু তালেব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এপ্লাইড ফিজিক্সে মাস্টার্স করেন। মাথায় একটু সমস্যা থাকায় তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যাননি। মোস্তাফিজুর ও বেলাল হোসেন সেই সময় অনেক ছোট থাকায় কি ঘটনায় তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যায়নি তা বিস্তারিত বলতে পারেনি।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল বলেন, জয়পুরহাটের বিভিন্ন এলাকায় থেকে শেখ আবু তালেব গাছের চারার গ্রাফটিং কাজ করতেন। এ ভাবে দিনমজুরি করে তিনি দীর্ঘ সময় অতিবাহিত করেছেন। কিছুটা স্মৃতিহ্রাস ঘটেছে বলেও জানান তিনি।

ইত্তেফাক/এমআর