পাইকগাছায় নদীতে পড়ে নারীর মৃত্যু

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৯

পাইকগাছায় নদীতে পড়ে জবেদা বেগম (৬৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত জবেদা দেলুটি ইউনিয়নের গড়খালী গ্রামের আব্দুল ওহাব সানার স্ত্রী।

শনিবার সকাল পৌনে ৯টার দিকে এলাকার জিরবুনিয়াস্থ হাবরখালী নদীতে তার মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

আরও পড়ুনঃ ঝালকাঠিতে গরু চুরির সময় গণধোলাইয়ে একজন নিহত

থানার ওসি মোঃ এমদাদুল হক শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ও পারিবার সূত্র জানিয়েছে, ‘গোসল করতে গিয়ে নদীতে পড়ে গিয়ে জবেদার মৃত্যু হতে পারে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

ইত্তেফাক/নূহু