শিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৫

শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামে সাগর মন্ডলের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন গুরুতর আহত হয়েছেন। এ অগ্নিকাণ্ডে একটি গরু মারা গিয়েছে। বুধবার রাতে গোয়াল ঘরে রাখা আগুনের পাত্র থেকে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়।

জানা গেছে, আগুনে গোয়াল ঘরসহ অন্য জিনিসপত্র ভস্মীভূত হয়। আগুন নেভাতে এসে গুরুতর আহত হন সাগর মন্ডল (৬৫)। তাকে সাভার এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় একটি গর্ভবতী গরু মারা যায়। অপর দুটি গরু আহত হয়। স্থানীয়রা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ সিংড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে হামলার অভিযোগ

উল্লেখ্য, শিবালয় উপজেলার নবগ্রাম বাসস্ট্যান্ডের নিকট তিন বছর আগে দমকল বাহিনীর অফিস নির্মিত হলেও ‘অজ্ঞাত’ কারণে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকবল নিয়োগ দেওয়া হয়নি।

ইত্তেফাক/নূহু