খুলনায় মস্তক, হাত, পা বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাত এক যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিভিন্ন সময় পৃথক স্থান থেকে তিনটি ব্যাগ ভর্তি এ লাশের খণ্ড উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটা পর্যন্ত নিহত যুবকের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি সাউথ এসএম শাকিলুজ্জামান বলেন, ‘বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পলিথিন মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তবে, লাশটির মাথা, দুই পা ও দুই হাত ছিল না। পরে দুপুরে ফারাজিপাড়াস্থ সমাজসেবা অফিস সংলগ্ন ড্রেন থেকে দুটি ব্যাগে থাকা মাথাসহ শরীরের অন্য অংশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যার পর লাশটি এখানে ফেলে দিয়েছে।’
আরও পড়ুনঃ পুলিশ যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য যথেষ্ট সক্ষম : আইজিপি
তিনি জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
ইত্তেফাক/নূহু

