বরিশালের গৌরনদীতে পানিতে ডুবে মারুফ সিকদার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পৌরসভার সুন্দরদী মহল্লায় শুক্রবার দুপুরে মারুফ পানিতে ডুবে যায়। সে ওই মহল্লার মাহাবুল সিকদারের পুত্র।
আরও পড়ুনঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন স্থগিত
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মারুফ খেলার ছলে সবার অজান্তে বাড়ির পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর মারুফকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কেন্দ্রে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু
