অলিম্পিক জোনের স্থান পরিদর্শন করলেন চিফ হুইপ লিটন ও এমপি নিক্সন চৌধুরী

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৭:০৪

শনিবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে শিবচর ও সদরপুরের মাঝামাঝি স্থানে অলিম্পিক ভিলেজের জন্য জায়গা পরিদর্শন করেন জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় দলের সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি এবং ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের জননন্দিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী, সেনা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সজল নূর, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, শিবচর-সদরপুর-ভাঙ্গা- চরভদ্রাসন উপজেলার সরকারী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলার চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

পরে শিবচরের দত্তপাড়ায় মরহুম ইলিয়াছ আহমেদ চৌধুরী দাদা ভাইয়ের কবরস্থান জিয়ারত করেন সকলে। এরপর সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শরিফুল রহমান, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস. এম. হাবিবুর রহমান, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান ভিপি মোশাররফ হোসেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচছা জানান। 

এর আগে সকাল ১১টায় চিফ হুইপ লিটন ও এমপি নিক্সন চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তারা  এসএ-৩ সেনাবাহিনী ক্যাম্পের অলিম্পিক ভিলেজের জন্য জায়গা পরিদর্শনের ব্যাপারে মতবিনিময় করেন। অলিম্পিক ভিলেজে থাকবে প্রায় ৪টা খেলার মাঠ ও ৬টা ফাইভ স্টার হোটেল।

আরও পড়ুনঃ বিজ্ঞানকে কাজে লাগিয়ে দেশ শিক্ষার্থীদের গড়তে হবে: পলক

পরে চিফ হুইপ লিটন এবং এমপি নিক্সন চৌধুরী দুপুর ১টার সময় নব-নির্বাচিত শিবচর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খানের এক অনুষ্ঠানে যোগদান করেন। দুপুর ৩টায় তারা শিবচর প্রেসক্লাবের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। বিকাল ৪টা ৩০ মিনিটে চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে শিবচর থিয়েটার আয়োজিত ৩য় নাট্য মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন।

ইত্তেফাক/নূহু