ভূরুঙ্গামারীতে দুধকুমর নদে জেলেদের জালে ৪১.৭ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ ধরা পড়েছে। রবিবার ভোরে দুধকুমর নদের সোনাহাট ব্রিজের কাছে রফিকুল ইসলাম নামক এক জেলের জালে মাছটি আটকা পড়ে।
রফিকুল ইসলাম জানান, মাছটি জালে আটকের পর জাল তীরে তোলা যাচ্ছিলো না। তখন স্থানীয় লোকজনের সহায়তায় মাছটি ওপরে তোলা হয়। পরে স্থানীয় লোকজন মাছটি ১১০০ টাকা সের দরে বিক্রি করে।
আরও পড়ুনঃ নকলায় তেলের লরি উল্টে চালক নিহত
রফিকুল ইসলাম বড় মাছ ধরতে পারায় ভীষণ খুশি। এলাকাবাসী মাছ কিনতে এসে সকলে কিনতে না পারলেও দেখেই আনন্দ উপভোগ করেছে।
ইত্তেফাক/নূহু

