বরগুনার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি মো. জাকির হোসেন খানকে পিটিয়ে গুরতর জখম করেছে প্রতিপক্ষের লোকেরা।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তার বড় ভাই হায়দার আলী খানের সঙ্গে চাচাতো ভাই আবদুল কাদের খানের জমি নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটি ও এক পর্যায়ে মারামারি হয়। মারামারির ঘটনা জাকির খান মুঠোফোনে ভিডিও ধারন করেন। এ সময় প্রতিপক্ষের লোকজন জাকির খানের ওপর রড দিয়ে অতর্কিত হামলা চালায়।
হামলায় জাকির হোসেন খানের মাথা ফেটে যায় ও বুকের ডান পাশে গুরুতর জখম হয়। এ ঘটনায় তার বড় ভাই হায়দার আলী খানকেও পিটিয়ে গুরতর জখম করে প্রতিপক্ষের লোকজন।
পরে স্থানীয়রা উদ্ধার করে জাকির হোসেন খান ও তার ভাই হায়দার আলী খানকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে জাকির হোসেন খানকে উন্নত চিকিৎসার জন্য বিকেল ৫ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: ঝিকরগাছায় গ্রাম্য শালিসে ছয়জনকে পিটিয়ে জখম
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ শিকদারকে তার মুঠো ফোনে বারবার কল করেও তাকে পাওয়া যায়নি।
ইত্তেফাক/নূহু

