চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ হোসেন (২৪)। গত ৪ মে শনিবার রাত ১০টায় উপজেলার দক্ষিন ঢেমশা ইউনিয়নের কাইয়ুমের পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ শেষে পিকআপ গাড়িযোগে কেরাণীহাট এলাকায় ফিরছিলো। এ সময় উপজেলার দক্ষিন ঢেমশা ইউনিয়নের কাইয়ুমের পাড়ার রাস্তার মাথায় এলে গাড়িটি পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্বের খাদে উল্টে যায়। এতে মায়ানমারের মন্ডু জেলার বাহারছড়া নুরুল্লা পাড়ার (বর্তমান ঠিকানা-উখিয়া কুতুপালং ১ নং ক্যাম্প) নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ হোসেন (২৪) গাড়িচাপায় নিহত হন।
সাতকানিয়া উপজেলার দক্ষিন ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান মো.রিদুয়ান উদ্দিন গাড়ীর চাপায় এক যুবক নিহত হওয়ার বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ ‘আপনার বাবা সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত’, রাহুলকে কটাক্ষ মোদীর
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম ওই যুবকের নিহতের সত্যতা স্বীকার করে বলেন, ‘লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
ইত্তেফাক/নূহু

