কোম্পানীগঞ্জে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে হত্যা

আপডেট : ০৫ মে ২০১৯, ১৯:২৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৪র্থ শ্রেণির ছাত্রী নাজমুন নাহার ঝুমুরকে (১২) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় রবিবার সকালে ৮-১০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে ঝুমুরের পিতা আবু হানিফ।

পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সকাল ৭টায় ঝুমুর ঝড়ের মধ্যে আম কুড়াতে বাড়ি থেকে বের হয়। এর ২ঘন্টা পর সকাল ৯টায় একই বাড়ির লুৎফুর নাহার সনি (২৩) বাড়ির পাশের মহিষের ডগির সংলগ্ন খালের মধ্যে ঝুমুরের দেহ ভাসতে দেখে। তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এরপর কোম্পানীগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। একটি শিশুকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদকে বলেন, ‘আমি এখনও ঘটনাস্থলে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

এ ব্যাপারে ঝুমুরের পিতা আবু হানিফ বলেন, ‘যারা আমার মেয়েকে হত্যা করেছে তাদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাই।’

আরও পড়ুনঃ শিক্ষক প্রার্থীকে অপহরণের ঘটনায় তিন জনের বিরুদ্ধে ব্যবস্থা

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি রাতে চরকাঁকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী এরশাদ দুলালকে (৫৫) শ্বাসরোধ করে হত্যা করে খালে ফেলে দেয় কে বা কারা। এ হত্যাকাণ্ডের কোন রহস্য পুলিশ উদ্ধার করতে পারেনি।

ইত্তেফাক/নূহু