শাশুড়ি ননদ ও ভাসুরের বউ মিলে আগুন ধরিয়ে দিল গৃহবধূর শরীরে

আপডেট : ১০ মে ২০১৯, ১২:১১

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন মাসুমদীয়া ত্রিমোহনী গ্রামে শজি খাতুন (৩২) নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে শ্বশুর বাড়ির লোকজন।

শজির প্রবাসী স্বামীর পাঠানো টাকা নিয়ে কলহের জেরে বৃহস্পতিবার সকালে শাশুড়ি, ননদ ও ভাসুরের বউ মিলে তার গায়ে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। তার আত্মচিত্কার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ শজির ননদ সামেলা খাতুনকে (৪০) গ্রেফতার করেছে।

আরো পড়ুন: সোনাগাজীর সেই ওসি সাসপেন্ড

সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন জানান, ত্রিমোহনী গ্রামের ছুরমান মণ্ডল বেশ কয়েক বছর ধরে মালয়েশিয়ায় একটি কোম্পানিতে চাকরি করছেন। সেখান থেকে তিনি প্রতি মাসে তার বোন সামেলা খাতুনের একাউন্টে টাকা পাঠান। সামেলা প্রতি মাসে মাত্র তিন হাজার করে টাকা তার ভাবী শজি খাতুনকে দিতেন। কিন্তু অল্প টাকায় সংসার চালানো সম্ভব না হওয়ায় শাশুড়ি, ননদ, ভাসুর ও জায়ের সঙ্গে কলহ দেখা দেয় শজি খাতুনের। এর জের ধরে গতকাল তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে গৃহবধূর শরীরের ৫০ ভাগের বেশি পুড়ে গেছে।

ইত্তেফাক/এমআর