বিজিবির অভিযানে সাড়ে ৮ লাখ টাকার মালামাল জব্দ

আপডেট : ১৪ মে ২০১৯, ১৭:৪৮

সাতক্ষীরা সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৮ লাখ ৫৪ হাজার  ৬০০ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। 

মঙ্গলবার ভোরে সাতক্ষীরার ভোমরা, তলুইগাছা, পদ্মশাখরা, গাজীপুর, মাদরা, কাকডাঙ্গা ও বাঁকাল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে এ সব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল, রুপা, চা পাতা, শাড়ি, থ্রি-পিস ও গরু। তবে, বিজিবি এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।

বিজিবি জানায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন ভোমরা, তলুইগাছা, পদ্মশাখরা, গাজীপুর, মাদরা, কাকডাঙ্গা ও বাঁকাল চেকপোস্ট এলাকার স্ব-স্ব বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উপরোক্ত মালামালগুলো জব্দ করে। জব্দকৃত এসব মালামালের মূল্য ৮ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা বলে বিজিবি আরো জানায়।

আরো পড়ুন: দেড় ঘন্টায় মুক্ত ধর্ষণ-হত্যার হুমকিদাতা সেই ছাত্রলীগ নেতা

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআই