দুর্গাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী শ্রমিককে ধর্ষণ

আপডেট : ২০ মে ২০১৯, ১৮:১৩

রাজশাহী দুর্গাপুরে এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার বহ্মপুর পুর্বপাড়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। রবিবার রাতে ধর্ষণের শিকার নারী (২২) নিজে বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় মৃত আব্দুর রহমানের ছেলে ধর্ষক জাহাঙ্গীর আলমকে (৩৫) একমাত্র আসামি করা হয়েছে। মামলার পেক্ষিতে পুলিশ ধর্ষক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা থেকে কাজের সন্ধানে ওই ক্ষুদ্র নৃগোষ্ঠীর গৃহবধূসহ বেশ কয়েকজন দুর্গাপুর উপজেলার বহ্মপুর গ্রামের একটি কলোনিতে আশ্রয় নেন। বেশ কিছুদিন থেকে দৈনিক বেতনের ভিত্তিতে তিনি মাঠে কাজ করছিলেন।
শুক্রবার মাঠে কাজ শেষে কলোনিতে ফিরে যান তিনি। এর পরে তিনি কলোনির পাশে জাহাঙ্গীরের বাড়িতে টিউওবয়েলে যান পানি নিতে। এ সময় ধর্ষক জাহাঙ্গীর ওই নারীকে একা পেয়ে ধর্ষণ করে।

আরও পড়ুন: হাজীগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক

দুর্গাপুর থানার (ওসি) আব্দুল মোতালেব জানান, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/নূহু