দুটো কিডনি নষ্টসহ থাইরয়েডে সমস্যা দেখা দিয়েছে মোছাঃ সামসুন্নাহার (৩২) এর। তিনি স্বাভাবিকভাবে কিছু খেতে পারেন না। জরুরি ভিত্তিতে তার কিডনি প্রতিস্থাপনসহ উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অন্যথায়, তার জীবন নাশের আশংকা রয়েছে।
সামসুন্নাহারের শারীরিক সমস্যা দিন দিন আরো জটিল হচ্ছে। কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা চলছে না। তার ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করে তার দরিদ্র পরিবার আজ নিঃস্ব প্রায়।
সামসুন্নাহারের পিতা সুলতান আলী একজন মহল্লাদার (গ্রাম পুলিশ)। দরিদ্র পিতা একমাত্র মেয়েকে এমএ পাশ করিয়েছেন। আর ছেলে দুটোর মধ্যে বড়টি বিএ পাশ করে বেকার ও ছোট ছেলে ডিগ্রীতে অধ্যয়নরত। ভূমিহীন সুলতান জমিজমা সহায়-সম্বল বলতে কিছুই নেই, বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়ায় সরকারি খাস সম্পত্তিতে বসবাস করেন।
এমতাবস্থায় সামসুন্নাহারের অসহায় ও নিরুপায় পিতা মেয়ের সুচিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির কাছে কিডনি দান ও আর্থিক সাহায্য কামনা করেছেন।
আরও পড়ুন: বরিশাল থেকে সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ
সামসুন্নহারের চিকিৎসার সাহায্য দিতে সরাসরি যোগাযোগ করা যাবে ০১৭৪৩২৪২৯৩১ মোবাইল নম্বরে। সাহায্য পাঠানো যাবে এই সঞ্চয়ী হিসাব নম্বরে- মোঃ সুলতান আলী, অগ্রণী ব্যাংক, বাগাতিপাড়া শাখা, নাটোর। অনলাইন হিসাব নং- ০২০০০০৭৬১২৮৮৩।
ইত্তেফাক/নূহু

