শরণখোলায় চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

আপডেট : ০৮ জুন ২০১৯, ১৮:২৪

শরণখোলায় শেয়াল দেখানোর কথা বলে মাদ্রাসা ছাত্রী নয় বছরের ভাতিজীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে এক চাচা। কবির হাওলাদার (৪০) নামের লম্পট চাচা। এ ঘটনায় শনিবার সকালে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে।

শরণখোলা থানায় মামলা ও ভূক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, রাজৈর গ্রামের তিন সন্তানের বাবা মো. কবির হাওলাদার ঘটনার দিন দুপুরে তার চাচাতো ভাইয়ের মেয়েকে ওই ঘরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন আসতেই ধর্ষণ চেষ্টাকারী চাচা কবির হাওলাদার পালিয়ে যায়।

কবির হাওলাদার পেশায় একজন ট্রাকচালক। তার স্ত্রী ও তিনটি সন্তান রয়েছে। ঘটনার শিকার ও কবিরের পরিবার একই বাড়িতে পাশাপাশি ঘরে বসবাস করে।কবির সম্পর্কে মেয়েটির চাচাতো চাচা হয়।

আরও পড়ুন: আখাউড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার বলেন, ‘প্রথমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিলো। ভুক্তভোগীর জবানবন্দী নেওয়া হয়েছে। পরে মেয়ের মা বাদী হয়ে ধর্ষণের চেষ্টাকারী কবির হওলাদারকে আসামি করে মামলা করেছেন। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ইত্তেফাক/নূহু