বিয়ে করলেন ক্লোজআপ তারকা সালমার সাবেক স্বামী এমপি শিবলী

আপডেট : ০৯ জুন ২০১৯, ১৮:৩৫

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন। শনিবার রাতে নবাবগঞ্জ উপজেলার তার নিজ বাসভবন স্বপ্নপুরীতে পারিবারিকভাবে এ বিয়ে সম্পন্ন হয়। এর আগে জনপ্রিয় কন্ঠশিল্পী ক্লোজআপওয়ান খ্যাত সালমার সঙ্গে তার প্রথম বিয়ে সম্পন্ন হয়েছিল। সালমা-শিবলীর সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়।

কনের নাম খাদিজা শিমু। তিনি হাকিমপুর মহিলা কলেজে অধ্যায়নরত শিক্ষার্থী। তিনি নবাবগঞ্জ উপজেলার সিপি রোড নিবাসী বাবু মল্লিকের তৃতীয় সন্তান। এটি তার প্রথম বিয়ে। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা ছাড়াও আত্মীয়-স্বজন, তার নির্বাচনী এলাকার ৪টি উপজেলার (নবাবগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর ও হাকিমপুর) আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২০১১ সালে জনপ্রিয় কন্ঠশিল্পী ক্লোজআপ ওয়ান খ্যাত কুষ্টিয়ার মেয়ে মৌসুমি আক্তার সালমার সঙ্গে পারিবারিকভাবেই শিবলী সাদিকের প্রথম সম্পন্ন হয়। ২০১৬ সালে এমপি শিবলী সাদিক ও কন্ঠ শিল্পী সালমার বিবাহ বিচ্ছেদ ঘটে। কিন্তু একমাত্র কন্যা শিবলী সাদিকের সঙ্গেই রয়েছে।

আরও পড়ুন: বন্দরে পুলিশের গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত ও মা গুরুতর আহত

উল্লেখ্য, ২০১৮ সালের শেষের দিকে কন্ঠশিল্পী সালমা ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

ইত্তেফাক/নূহু