যশোরে ছুরিকাঘাতে কিশোর নিহত

আপডেট : ২১ জুন ২০১৯, ০০:২৯

যশোরে ছুরিকাঘাতে সাজিদ হোসেন সম্রাট (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ত্রাসীদের ছুরিতে সে গুরুতর আহত হয়। তারপর চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সম্রাট সদর উপজেলার ঝুমঝুমপুর বড় বালিয়াডাঙ্গা গ্রামের তাজ উদ্দিনের ছেলে। 

নিহতের চাচা জসিম উদ্দিন জানান, যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের তিতাস গ্যাসের ডিপোর পাশে বৃহস্পতিবার বিকালের দিকে সন্ত্রাসীরা সম্রাটকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত করে। তাকে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে আনা হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলেন। এদিন রাত ৯টার দিকে সে মারা যায়। 

আরও পড়ুন: দক্ষিণ ইংল্যান্ডে ১ ঘণ্টায় এক হাজার বজ্রপাত!

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হাসান জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। 

যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকতা অপূর্ব হাসান জানান, হত্যাকাণ্ডে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

ইত্তেফাক/নূহু