কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

আপডেট : ০২ জুলাই ২০১৯, ১৮:৪২

কিশোরগঞ্জ শহর থেকে দ্ইু কিলোমিটার দূরে সতাল নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় লায়লা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। তার বাড়ি কিশোরগঞ্জ পৌরসভার বয়লা তারাপাশা এলাকায়।

মঙ্গলবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে কিশোরগঞ্জ ২৫০ শয্যার আধুনিক হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: গৌরীপুরে যৌন হয়রানির কারণে আত্মহত্যার ৩টি মামলা

কিশোরগঞ্জ থানার এসআই মাজহারুল ইসলাম খান ঘটনাটি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু