বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের সজল বেপারীর পাঁচ বছরের ছেলে উদয় বেপারী খেলতে গিয়ে সবার অজান্তে সোমবার সকালে বাড়ির পুকুরে পড়ে যায়।
আরও পড়ুন: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খুঁজে পুকুর থেকে উদয়কে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন মোল্লা তাকে উদয়কে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/কেকে

