সিরাজগঞ্জে তিন নারী জেএমবির কারাদণ্ড

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২০:১৬

সিরাজগঞ্জে সন্ত্রাস দমন আইনে ৩ জেএমবি নারী সদস্যকে ৯ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে ৮ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেয়া হয়। সোমবার  দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ছালমা বেগম এ রায় প্রদান করেন। 

অতিরিক্ত পিপি সিরাজুল হক সরকার এ তথ্য নিশ্চিত করেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন-সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার মাহবুবুর রহমানের স্ত্রী নাদিয়া তাবাচ্চুম (৩০), গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ এলাকার কামরুল ইসলামের স্ত্রী রুনা বেগম (১৯) এবং বগুড়া জেলার শহজাহানপুর এলাকার সুজন আহম্মেদ বিজয়ের স্ত্রী রুমানা আক্তার (২১)। 

আরও পড়ুন : বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধার: ডিআইজি পার্থ কারাগারে

২০১৬ সালের ২৩ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সিরাজগঞ্জ শহরের মাছুমপুর মহল্লার হুকুম আলীর ভাড়া বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জামসহ তাদের আটক করে। ওই দিনই তাদের রিুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়। শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় রবিবার আদালত এ রায় দেয়। 

ইত্তেফাক/কেআই