পলাশবাড়ীতে নারকেল গাছ পরিস্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুন্নবী মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নুরুন্নবী মিয়া ওই গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নুরুন্নবী মিয়া এলাকার মানুষের নারকেল গাছ পরিস্কার করে জীবিকা নির্বাহ করতেন। সকালে পাশের সাতআনা নওদা গ্রামের সাইফুল ইসলামের নারকেল গাছ পরিস্কার করতে গাছে ওঠেন নুরুন্নবী। এ সময় নারকেল গাছের পাশ দিয়ে টানা পল্লী বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ধারের এক হাজার টাকার জন্য বাবা-ছেলে পরস্পরকে আঘাত, বাবা নিহত
খবর পেয়ে দুপুরে গাইবান্ধা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে নুরুন্নবীর মরদেহ উদ্ধার করে। কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু

