সীতাকুণ্ডে মাছ বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাছে বিষাক্ত রং মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় বড় দারোগারহাটের বাজার গুলোতে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় অভিযানটি পরিচালনা করেন।এ সময় মাছে বিষাক্ত রং মেশানো বিভিন্ন ধরনের প্রায় ৪ মণ মাছ জব্দ করা হয়। মাছ গুলোর মধ্যে ছিল, পোঁয়া মাছ এক মণ, লইট্ট্যা মাছ দুই মণ ও চেঁউয়া মাছ ৩০ কেজি।
আরও পড়ুন: কলেজ ছাত্রীকে ইভিটিজিং, যুবকের ৬ মাসের কারাদণ্ড
এ সময় মাছ ব্যবসায়ী রবি ও মমিনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। রং মেশানো মাছ গুলো মাটিতে পুঁতে ফেলা হয়। অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা শামীম আহমদ, সহকারী মো. রুহুল আমিন ও মো. আইয়ুব উদ্দিন।
ইত্তেফাক/অনি

