চন্দনাইশে দুইজন ডেঙ্গু আক্রান্ত

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১৫:৫৮

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এ পর্যন্ত দুইজনকে ডেঙ্গু রোগী হিসাবে শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মিজানুর রহমান (২২) নামে এক রোগীকে ডেঙ্গু আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। এর আগে ৩১ আগস্ট ইদ্রিচ মিয়া (২৫) নামে যুবক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দোহাজারী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

চন্দনাইশ হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টায় উপজেলার বরমা ইউনিয়নের রাউলিবাগ গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মিজানুর রহমানকে অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার রক্ত পরীক্ষা করে ডেঙ্গু রোগী হিসেবে শনাক্ত করা হয়। শুক্রবার তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে (চমেক) পাঠানো হয়। 

আরও পড়ুন: মানিকগঞ্জসহ ঢাকা- পাটুরিয়া মহাসড়ক সিসি ক্যামেরার আওতায়

চন্দনাইশ স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতেয়ার আলম জানান, এ পর্যন্ত দুইজনকে ডেঙ্গু রোগে শনাক্ত করা হয়েছে। 

ইত্তেফাক/অনি