স্কুল ছাত্রীকে (১৫) ধর্ষণ চেষ্টার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গড়ুরা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীর স্বজনরা জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল।
গত বৃহস্পতিবার ঐ ছাত্রী বাড়িতে একা থাকার সুযোগে প্রধান শিক্ষক জামাল উদ্দিন তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে জামাল উদ্দিন পালিয়ে যায়।
ঘটনার দু’দিন পর বিষয়টি ওই ছাত্রী তার স্বজনদের জানায়। রবিবার রাতে এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা করা হয়। পুলিশ প্রধান শিক্ষক জামাল উদ্দিনকে রবিবার রাতেই গ্রেফতার করে। আজ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন : চিলমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দৌলতপুর থানার ওসি আযম খান জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় মামলা করে অভিযুক্তকে গ্রেফতার করে সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/কেআই

