আবাসিক হোটেল থেকে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১৬:৫২

ভোলায় আবাসিক হোটেল থেকে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে শহরের গ্রান্ড আজাহার হোটেল থেকে তাদের আটক করা হয়। এ সময় ডাকাতদের কাছ থেকে দুইটি রাম দাসহ চুরি-ডাকাতির কাজে ব্যবহার করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ডাকাত দলের প্রধান ইয়াছিন, পারভেজ, রুবেল ও সুমন। তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর এলাকায়।

আরও পড়ুন: বন্যা ও ভারত থেকে গরু না আসার অজুহাতে গরম পশুর হাট

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ ছগির মিয়া জানান, গোপনে খবর পেয়ে পুলিশ অভিযানে নামে। এ সময় আবাসিক হোটেলে তল্লাশি চালিয়ে দলনেতাসহ চার ডাকাত সদস্যকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে, ঈদকে সামনে রেখে তারা বড় ধরণের পরিকল্পনা করছিল।  এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়েররকরা হয়েছে।

ইত্তেফাক/অনি