হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১৫:৪৯

চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম সাদিয়া আক্তার মিম (৩)। সে উপজেলার বড়কল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের মাসুদুর রহমানের মেয়ে। তারা ১ ভাই, ১ বোন। মিম ছোট। মঙ্গলবার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

মিমের মা সীমা আক্তার জানান, মিম সকালে নাস্তা সেরে খেলতে চলে যায়। তারপর আর বাড়ি ফেরেনি। হটাৎ মিমের কথা মনে পড়লে তাকে সবাই খুঁজতে শুরু করে। এক পর্যায়ে এলাকাবাসী তার মৃতদেহ পাশের বাড়ির পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: জবি উপাচার্যের মাতা আর নেই

মিমের আত্মীয় কাজী নাজিম উদ্দিন জানান, মিমকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু