সুন্দরবনের ছোট নদী ও খাল গুলোতে দুই মাস সব ধরনের মাছ ধরা বন্ধ থাকার পর রবিবার ভোর থেকে আবারও শুরু হয়েছে মাছ আহরণ।
গত ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব খালে মাছ শিকার নিষিদ্ধ করে বন বিভাগ। নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে পাশ-পারমিট নিয়ে জেলেরা মাছ শিকারে যেতে শুরু করেছে বলে নিশ্চিত করেছে বন বিভাগ।
আরও পড়ুন: আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেফতার
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. জয়নুল আবেদীন জানান, গোটা সুন্দরবন অপরাধ দমন বিশেষ করে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে দুই মাস সুন্দরবনের ছোট নদী ও সব খালগুলোতে মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে জেলেরা পাস-পারমিট নিয়ে সুন্দরবনে আবারও মাছ ধরা শুরু করেছেন। রবিবার শুধু চাঁদপাই স্টেশন থেকে পাস নিয়ে প্রায় দেড়শ জেলে সুন্দরবনে প্রবেশ করেছেন। এছাড়া অন্য স্টেশন থেকেও পাস নিয়ে জেলেরা সুন্দরবনে যাচ্ছেন।
ইত্তেফাক/অনি

