গোয়ালঘরকে স্কুল দেখিয়ে টিআর প্রকল্পের টাকা আত্মসাৎ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৫

শেরপুরের ঝিনাইগাতীতে ভুয়া প্রকল্প সাজিয়ে টিআর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। 

জানা যায়, উপজেলার জারুলতলা গ্রামের আব্দুল হাকিমের গোয়ালঘর ও জারুলতলা বাজারের আমিনুল ইসলামের একটি ঘরকে বিদ্যালয় হিসেবে দেখানো হয়। পরে এর নামে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩য় দফায় সাড়ে চার মেট্রিকটন টিআর এর চাল ও দুই লাখ টাকা তুলে আত্মসাৎ করা হয়। 

ওই ভুয়া প্রকল্পের সভাপতি করা হয় জারুলতলা গ্রামের মৃত শুকুর দেওয়ানীর ছেলে ছোরহাব আলীকে। ঘটনাটি জানা জানি হলে ছোরহাব আলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি বলেন, কিভাবে প্রকল্পের সভাপতি হলেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। 

আরও পড়ুন: আওয়ামী লীগ নেতার মাছের পেটে ৫০ একর জমির ফসল

উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/অনি