কোটালীপাড়ায় শিক্ষক পেটানোর ঘটনায় গ্রেফতার ১

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৪

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমূল্য রতন হালদারকে পেটানোর ঘটনায় কান্দি ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈর ভাই মনি বাড়ৈকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার দিবাগত রাতে কোটালীপাড়া থানা পুলিশ মনি বাড়ৈকে ধারাবাশাইল গ্রাম থেকে গ্রেফতার করা করে।

আরও পড়ুন: ঝিনাইদহে ১২ স্বর্ণবারসহ আটক ১

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমূল্য রতন হালদারকে পেটানোর ঘটনায় অমূল্য রতন হালদারের স্ত্রী মনি হালদার বাদী হয়ে কান্দি ইউনিয়নের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈসহ ৫জনকে অভিযুক্ত করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় শনিবার দিবাগত রাতে মনি বাড়ৈকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল বাজারে বসে গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমূল্য রতন হালদারকে কান্দি ইউনিয়নের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ ও তার ভাই মনি বাড়ৈ পিটিয়ে হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় কোটালীপাড়ায় কর্মরত শিক্ষকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আজ রবিবার বিকেলে উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে।

ইত্তেফাক/এমআরএম