রাণীশংকৈলে মোবাইল নিয়ে মারামারিতে একজনের মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৮

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের রুস্তম মার্কেটে শনিবার রাতে মোবাইল নিয়ে কাস্টমার ও দোকানদারের মধ্যে মারামারিতে দোকানদার ভুদেব দাসের ভাই মানিক চন্দ্র দাস (৪২) মারা গেছে।

জানা গেছে, রাণীশংকৈল উপজেলার সহোদর গ্রামের মৃত আইনুল হকের ছেলে আনোয়ার হোসেন (৪০) পৌর শহরের দাসপাড়ার ঝড়ুয়া চন্দ্র দাসের ছেলে ভুদেব চন্দ্র দাসের মোবাইল দোকান থেকে একটি মোবাইল কিনেন। ঐ মোবাইলে চার্জ সমস্যা হওয়ায় আনোয়ার মোবাইল নিয়ে ভুদেবের দোকানে এসে কথা বলতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। 

আরও পড়ুন : ভর্তিচ্ছুদের সহযোগিতায় স্বেচ্ছাসেবক দেবে ডাকসু

এ সময় ভুদেবের বড়ভাই মানিক দাস সেখানে গিয়ে আনোয়ার মানিককে লাথি মারে। এতে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। অসুস্থ মানিককে প্রথমে রাণীশংকৈল ও পরে দিনাজপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। 

পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ও লাশ থানায় নিয়ে মর্গে পাঠায়। থানার ওসি আব্দুল মান্নান জানান, ওই রাতেই এ নিয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং দু'জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ইত্তেফাক/কেআই