মির্জাপুরে ১০০ বোতন ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন দেওহাটা ফাঁড়ি পুলিশ। রবিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, দিনাজপুর জেলার আব্দুল হান্নান মিয়া (৩৪) এবং মো. আব্দুস সালাম(৩৬)।
আরও পড়ুন: ঢাকার বাইরে বেড়েছে ডেঙ্গু রোগী
পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে রাতে দুই মাদক ব্যবসায়ী ফেন্সিডিল নিয়ে ঢাকায় যাচ্ছিল। এমন খবরে দেওহাটা পুলিশ ফাঁড়ি সংলগ্ন বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে আটক করা হয়।
দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, ফেন্সিডিলসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/এমআরএম

