শৈলকূপায় সাপের কামড়ে দুই সহোদরের মৃত্যু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২২

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় সাপের কামড়ে দুই ভাই মারা গেছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই সহোদরের নাম শাহীন মণ্ডল (৩৫) এবং সোহাগ মণ্ডল (৮)। তারা উপজেলার নাজপাড়া এলাকার নবাব আলী মণ্ডলের ছেলে।

স্থানীয় লোকজন জানান, ঘটনার দিন শাহীন ও সোহাগের মা জুলি খাতুন ভাইয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে শাহীন মণ্ডল তার ছোট ভাই সোহাগকে নিয়ে এক খাটে ঘুমিয়ে ছিলেন। রাত একটার দিকে বিষাক্ত সাপ দুই ভাইকে কামড়ে দেয়। 

ঘটনার পর তাদের দুজনকে চিকিৎসার জন্য কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিলো। পথে রাত আড়াইটার দিকে দুই ভাইয়ের মৃত্যু হয়।

আরও পড়ুন: ঈশ্বরগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষিত

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু