ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুজ্বরে ফাতেমা আক্তার (৬৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
হাসপাতাল উপ পরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, গত ১৩ সেপ্টেম্বর রাতে জামালপুরের ইসলামপুর থেকে ডেঙ্গুজ্বর নিয়ে ফাতেমা আক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১২ নাম্বার ওয়ার্ডের মেডিসিন বিভাগে ভর্তি হন। ১৯ সেপ্টেম্বর অবস্থার অবনতি ও বার্ধক্য জনিত নানান জটিলতার কারণে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ঢাবিতে ভর্তি জালিয়াতি চক্রের ২ সদস্য আটক
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭ জন রোগী মারা গেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন একজন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ২৪ জন।
ইত্তেফাক/অনি

