বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সৈয়দ বরু (৬০) নামে একজন ডেঙ্গু রোগী মারা গেছে। মঙ্গলবার দুপুর সোয়া ১টায় তার মৃত্যু হয়। সৈয়দ বরু পটুয়াখালী জেলার সদর উপজেলার জৈনকাঠী গ্রামের নামের আলীর স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে তার স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় এ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন : এবার জব্দ সম্রাট ও শাওনের ব্যাংক হিসাব
এ নিয়ে এই হাসপাতালে মোট ১০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। এ হাসপাতালে মঙ্গলবার দুপুর পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ১৭৩ জন। এ পর্যন্ত ৫ হাজার ৫৫৬ জন চিকিৎসা নিয়েছেন।
ইত্তেফাক/কেআই
